যুক্তরাষ্টের শুল্ক আরোপ, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারকে রীতিমতো ধুয়ে দিলেন গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক মো. রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সব ছিলো সুবিধাভোগী দালালদের মিথ্যাচার ও ফাঁফরবাজি!রাশেদ খান লিখেছেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূস ট্রাম্পের কাছে চিঠি লেখায় ৩ মাসের জন্য শুল্ক স্থগিত করা হয়েছে! সরকারের সুবিধাভোগীরা এভাবে প্রচার করতে লাগলো যে, এটাই ডক্টর মুহাম্মদ ইউনূস! অথচ এখন দেখা যাচ্ছে, সব ছিলো সুবিধাভোগী দালালদের মিথ্যাচার ও ফাঁফরবাজি! ঠিক বিদেশি বিনিয়োগ ও রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে এমনই ন্যারেটিভ তৈরা করা হয়েছিলো। কিন্তু কি হলো?
সব হলো মিষ্টি কথার ধোঁকা। ঠিক শুল্ক নিয়ে আরেকটি ধোঁকায় বাংলাদেশ! যেখানে ভিয়েতনাম আলোচনা করে শুল্ক ২০ শতাংশ নিয়ে আসতে পেরেছে, কিন্তু আমরা রয়েছি ৩৫ শতাংশে!মূলত ট্রাম্প প্রশাসনের সাথে এখনো বসে কোন আলোচনার পরিবেশই তারা তৈরি করতে পারেনি। ফলাফল রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ। ভিয়েতনাম থেকে ১৫% কম মূল্যে পণ্য আমদানি না করে বাংলাদেশ থেকে পণ্য নিতে আসবে বিদেশি ক্রেতারা?
সরকারের সুবিধাভোগী দালালগুলো এখন প্রচার করবে, আমাদের ডক্টর মুহাম্মদ ইউনূসের ইমেজ দেখে হলেও বেশি দামে পণ্য আমদানি করবে বিদেশি ক্রেতারা! কিন্তু তারা বুঝবেনা যে, ট্রাম্প প্রশাসনের সাথে এবিষয়ে ডিল করার জন্য তাদের কোন যোগ্য লোক নাই। আচ্ছা, ট্রাম প্রশাসনের সাথে ডিল করার জন্য কোন কমিটি তারা করেছিলো? ব্যবসায়ীদের কাছ থেকে কোন পরামর্শ তারা নিয়েছিলো?
চিঠি পাওয়ার পর টেবিলের উপর ফেলিয়ে রেখে তারা মনে করেছিলো, ট্রাম্প প্রশাসন আমাদের ওপর সহানুভূতি দেখিয়ে শুল্ক কমিয়ে দিবে!’